বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ক্লাস হবে ৫ দিন : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহ পাঁচদিনে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেসব উদ্যোগ নিয়েছে, সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো ৫ দিন করি তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাবো। শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে সেটার সাশ্রয় হবে। তবে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

মন্ত্রী বলেন, আমরা ৫ দিনের মধ্যে ক্লাসগুলো পুনর্বিন্যাস করতে চাই, যাতে করে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া করোনাকালে যে শিখন ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit