শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

দ্রতই ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মুনিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : আচমকা মেঘ হয়ে আকাশে উড়ার পর বৃষ্টির মতো ঝরে পড়া- জাতীয় দলে মুনিম শাহরিয়ারের অভিজ্ঞাতাটা ঠিক এমনই। ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং করে কিছুদিন আগেই লাল সবুজের জার্সি গায়ে তুলেছিলেন এই তরুণ। বাজে ফর্মের কারণে বাদ পড়তেও বেশি সময় লাগেনি।

তাতে অবশ্য আত্মবিশ্বাসে ভাটা পড়েনি ময়মনসিংহের এই ব্যাটারের। আবারও শীর্ষ পর্যায়ে ফেরার বার্তা দিলেন তিনি।

যুব বিশ্বকাপের পর দীর্ঘদিন নিজেকে হারিয়ে খুঁজেছেন মুনিম। অবশেষে প্রথমবারের মতো পাদপ্রদীপের আলোয় আসেন ঢাকা প্রিমিয়ার লিগ- ডিপিএলের ২০২১ সালের আসরে। সেবার টি-টোয়েন্ট ফরম্যাটে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে ১৪৩ স্ট্রাইকরেটে ৩৫৫ রান করেন মুনিম।

তবে, মুনিমের জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের সবশেষ আসর। ফরচুন বরিশালের হয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই আসরে করেছিলেন মারকাটারি ব্যাটিং। ছয় ইনিংসে এই ওপেনারের উইলো থেকে আসে ১৭৮ রান। ১৫২ স্ট্রাইকরেটের কারণেই তার প্রতি বাড়তি আকর্ষণ ছিল নির্বাচকদের।

অবশেষে গত মার্চে স্বপ্ন পূরণ হয় মুনিমের। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে প্রতিদান দিতে পুরোপুরি ব্যর্থ হন। আফগানদের বিপক্ষে দুই ম্যাচে করেন মাত্র ২১ রান। 

এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সফরের দুই সিরিজে আরও তিনটি টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সবমিলিয়ে পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সাকুল্যে ৩৪ রান। ফলশ্রুতিতে আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন মুনিম।

নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় মুনিম লিখেছেন, ‘আমি কারও সহানুভূতি নিতে চাই না। আমি আবারও উড়ব। হয়তো আজকে, কালকে, নয়তো পরদিন কিংবা তার পরদিন। শুধু আমি আর আমার আল্লাহই জানেন আমি ঠিক কোথায় আছি। আর কেউ জানুক না জানুক, সেটা কোনো বিষয় নয়। আশা রাখি সবাই একদিন দেখবে যে, আমি পারি। ইনশাআল্লাহ শিগগিরই ঘুরে দাঁড়াব।’

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/দুপুর ১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit