বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৮২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে টানা দুই সেঞ্চুরির বিশ্ব নজির গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।  জিম্বাবুয়ের এই অলরাউন্ডার একটি ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বলেন, বিরাট ভাই সব সংস্করণের ক্রিকেটার। আমি তাকে টাইগার উডস ও মোহাম্মদ আলীর সঙ্গে একই কাতারে রাখব। তারা নিজেদের খেলাটায় বিপ্লব ঘটিয়েছেন। তারা প্রথাগতের বাইরের কিছু ভেবেছেন, এমন কিছু করার চেষ্টা করেছেন- যেটা সবাই অনুসরণ করবে।

কোহলির ফিটনেসের প্রশংসা করে রাজা বলেন, ক্রিকেট সব সময়ই ফিটনেসের খেলা। বিরাট ফিটনেসটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তরুণ প্রজন্ম তাকে এ বিষয়ে অবশ্যই অনুসরণ করবে। মানুষের উচিত এর জন্য তাকে কৃতিত্ব দেওয়া।

গত দুই বছরে ফর্মে নেই বিরাট কোহলি। তাকে ফর্মে ফেরার জন্য আপনার কোনো পরামর্শ থাকবে? এমন প্রশ্নের জবাবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, আমি মনে করি না যে, তাকে পরামর্শ দেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে। তিনি ক্যারিয়ারে ১৬ থেকে ২০ হাজার রান করেছেন। আমি তাকে এ ব্যাপারে কোনো পরামর্শই দিতে পারি না।

অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে নিয়ে ঘরে-বাইরে সমালোচনা হচ্ছে। তার সমালোচকদের উদ্দেশে রাজা বলেন, মানুষের উচিত চুপ থাকা। তাকে শান্তিতে থাকতে দিন। তাকে একা থাকতে দিন এবং বিশ্বাস রাখুন তিনি আবার ফর্মের চূড়ায় উঠবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit