বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দেয়াল দিয়ে পথ বন্ধ করায় তিনটি পরিবার গৃহবন্ধি

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শত বছরের পুরনো পথ দেয়াল করে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় তিনটি পরিবার গৃহবন্ধি হয়ে পড়েছে। এমন অভিযোগ পাওয়া গেছে সদর উপজেলার রুদ্রকরের পূর্ব সোনামুখী গ্রামে। এই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্যদের মধ্যস্থায় সমাধান হয়নি। পরিবার তিনটি এখন অন্যের বাড়ির উপর দিয়ে অস্থায়ীভাবে যাতায়াত করছেন। শত বছরের চলাচলের পথ বন্ধ করা পরিবার বিকল্প রাস্তা করে দিবেন বলে জানিয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পূর্ব সোনামুখী গ্রামের রাজ্জাক তালুকদার, হালেম তালুকদার, ছোবাহান তালুকদার ও বিল্লাল তালুকদার একই জমিতে শত বছরের বেশী সময় ধরে বসবাস করে আসছেন। রাজ্জাক তালুকদারে অংশ পাকা রাস্তার সাথে আর হালেম, বিল্লাল ও ছোবাহানদের অংশ পিছনে। পিছনের বাড়ি থেকে পাকা রাস্তায় যাতায়াতের জন্য ৮ ফুট প্রস্থ রাস্তা রেখে জমি ভাগ করা হয়। শত বছরের বেশী সময় ধরে এই ভাবেই চলছিল। ইতোমধ্যে রাজ্জাক তালুকদার ও তার সন্তানদের সাথে হালেম তালুকদারদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারপর গভীর রাতে রাজ্জাক তালুকদার ও তার সন্তানের শত বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেয়। এখন তিনটি পরিবার প্রতিবেশী ওসমান সরদারের বাড়ির উপর দিয়ে যাতায়াত করছেন।

হালেম, ছোবাহান ও বিল্লাল তালুকদার জানায়, তাদের তিনটি অটোবাই রয়েছে। সন্তানেরা চালিয়ে জীবিকা নির্বাহ করে। সন্ধ্যায় অটোবাইক চার্জ দেয়ার জন্য গ্যারেজে ঢোকায়। রাত শেষে দেখেন রাস্তা বন্ধ করে পাকা দেয়াল করেছেন রাজ্জাক ও তার সন্তানেরা। সেই থেকে অটোবাইক তিনটি গ্যারেজ বন্ধি এবং তারাও বন্ধি। জরুরী দরকারে প্রতিবেশীর বাড়ি দিয়ে বের হতে পারেন। রাজ্জাক সরদারের ছেলে জানায়, তারা তিন ভাই মালয়েশিয়া প্রবাসে থাকেন। কারণে অকারণে হালেম, ছোবাহান ও বিল্লাল তালুকদার এবং তাদের সন্তানেরা আমার পরিবারের সাথে ঝগড়া করে। মারধরও করে। ইতোমধ্যে আমার বৃদ্ধ বাবা-মা ও বোনকে মেরে জখম করেছে। তাই এই পথ বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্ব পাশ দিয়ে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ১০ ফুট পথ রাখা হয়েছে। সেখানে গিয়ে দেখা যায় সেই জমি অন্যের দখলে এবং তারা ঘর নির্মাণ করে বসবাস করছেন। রুদ্রকর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী বলেন, এই বিষয়টি প্রাথমিক ভাবে সমাধান করা হয়েছে। বাড়ির পশ্চিম পাশের পথের বদলে পূর্বপাশ দিয়ে রাস্তা দেওয়া হবে। সেই জায়গাটি অন্যের দখলে রয়েছে। তাই রাস্তা নির্মাণে কিছুটা সময় লাগতে পারে। ছবির ক্যাপশন- টিনের বেড়ার আড়ালে পাকা করে শত বছরের পথ বন্ধ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit