রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়। জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।

রোববার সকালে রংপুর শহরে সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বিরোধী দল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন করার অধিকার আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তারাও ক্ষমতায় ছিল। কিন্তু তাদের আন্দোলন হতে হবে গণতান্ত্রিক ধারায়। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit