বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : রেলিগেশনের শঙ্কায় থাকা সেন্ট পাউলির জালে পাঁচবার বল জড়াল বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে তারা অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নেমেছিল। হ্যারি কেইন ও আলেক্সান্দার পাভলোভিচকে ছাড়াই ৫-০ ব্যবধানে জিতে বুন্দেসলিগায় এক মৌসুমে গোলের রেকর্ড ভাঙল তারা। একই সঙ্গে আরেকটি লিগ শিরোপা জয়ের পথে বড় ধাপ ফেলল ভিনসেন্ত কোম্পানির দল।

বায়ার্নের রেকর্ড গড়া ১০২তম লিগ গোল করেন লিওন গোরেৎকা। পাঁচ ম্যাচ হাতে রেখে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান বাড়াল মিউনিখের দলটি। আগের রেকর্ড বায়ার্নেরই ছিল। ১৯৭১-৭২ মৌসুমে ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারের দল ১০১ গোল করেছিল। জামাল মুসিয়ালার গোলে গতকাল ওই রেকর্ড ছোঁয় বায়ার্ন।

৫৩তম মিনিটের ভলিতে গোরেৎকা রেকর্ড ভাঙেন। মুসিয়ালা বললেন, ‘দুঃখজনকভাবে ও-ই এটা ভাঙল। কিন্তু হ্যাঁ, এটা ছিল ভালো একটা মুহূর্ত, লিওনের জন্যও দারুণ মুহূর্ত ছিল। আশা করি এটা আমাদের সঙ্গে চিরকাল থাকবে।’

মাইকেল ওলিসে এক মিনিট পর এই সংখ্যা ১০৩ করেন। নিকোলাস জ্যাকসন বায়ার্নের চতুর্থ গোল করার পর রাফায়েল গুয়েরেইরো চলতি মৌসুমের ১০৫তম গোলের দেখা পান।
এখনো পাঁচ ম্যাচ হাতে আছে। তাতে করে ২০১৭-১৮ মৌসুমে সার্জিও আগুয়েরোর ম্যানসিটির গড়া ১০৬ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড ভাঙার হাতছানি বায়ার্নের সামনে। ২০১১-১২ লা লিগা মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের ১২১ গোলের রেকর্ড ছোঁয়াও তাদের জন্য অসম্ভব কিছু নই।
এই লক্ষ্য পূরণ করা হবে বায়ার্নের জন্য অবিশ্বাস্য কিছু। কারণ অন্য দুটি লিগের চেয়ে তারা চারটি ম্যাচ কম খেলে। বুন্দেসলিগা হয় ৩৪ ম্যাচের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ১২৫ গোল করেছিল তুরিনো। ১৯৪৭-৪৮ মৌসুমে ৪০ ম্যাচের সিরি ‘আ’তে তারা গড়েছিল এই কীর্তি।
আগামী বুধবার অ্যালিয়েঞ্জ এরেনায় রিয়ালকে স্বাগত জানাবে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে তারা। এছাড়া সামনে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জার্মান কাপ সেমিফাইনালও রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit