বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেফতার

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার আবুল বাশার (২২), শাকিল দেওয়ান (২১), আক্তার হোসেন (৩০), ইকবাল মুন্সী (২৮) ও ইয়ামিন (১৯)। তারা স্পীডবোট যোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে জাজিরা থানায় মামলা হয়েছে।

জাজিরা থানা সূত্র জানায়, শুক্রবার বিকাল ৪টায় উপজেলার পালেরচর পদ্মা নদীতে ১৯ সদস্যের একটি ডাকাত দল স্পীডবোটে অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ছে ছুড়তে ডাকাত দল পালাতে চেষ্টা করে। পুলিশও স্পীডবোট নিয়ে ডাকাতদের পিছু পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা মাওয়া প্রান্তে গিয়ে স্পীডবোট থেকে নেমে দৌড়ে পালানোর সময় পুলিশ ৫ ডাকাতকে আটক করে।

আটককালে তাদের কাছ থেকে ১টি স্পীডবোট, ২টি পাইপ গান, ৭টি শিশার তাজা কার্তুজ, ৮টি রামদা, ১টি দেশীয় দা, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি সাবল, বিভিন্ন মডেলের ২০টি মোবাইল ফোন, ২টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমানে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়েছে। জাজিরা থানা অফিসার ইনচার্জ ও মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি জহিরুল ইসলাম জানায়, একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার থেকে তাদের নজরে রাখা হয়। শুক্রবার বিকেলে অস্ত্রসস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit