সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৩৩ Time View

ডেস্কনিউজঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজের বহুমুখী সংকট নিরসনের দাবিতে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের মানববন্ধনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে শিক্ষক সংকট, ভবন সংকটসহ বিভিন্ন সংকট নিরসনের দাবি জানিয়ে কলেজ ছাত্র ইউনিয়ন মানববন্ধন করছিল।

এতে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে চাইলে তাতে বাধা দেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দ্দার। এক পর্যায়ে কলেজ গেটে মানববন্ধন চলাকালে কাঠ ও লোহার পাইপ দিয়ে শিমুলের নেতৃত্বে হামলা চালানো হয়।

কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী বলেন, ‘কলেজের উন্নয়নে ন্যায্য দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছিলাম। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এ সময় হামলা চালায়। ’

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দ্দার বলেন, বহিরাগতদের নিয়ে মানববন্ধন করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোনো হামলা করা হয়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

কিউএনবি/বিপুল/১৩.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit