বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ

ঢাবির কারানির্যাতিত ছাত্রদল নেতা জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৮০১ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার  যুগ্ম আহ্বায়ক  , স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বার বার কারা নির্যাতিত ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।আজ ১২ আগস্ট(২০২২) শুক্রবার বহিষ্কাদেশ প্রত্যাহারের চিঠির বিষয়টি সাংবাদিকদের জানান জিসান। 

গত ১০ আগস্ট ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরের দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ  এর সিদ্ধান্ত মোতাবেক  ঢাকা  বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  মমিনুল ইসলাম জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পদে বহাল করা হলো। এখন থেকে তার উপর সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোন বিধি- নিষেধ রইল না।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মমিনুল ইসলাম জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি অনুমোদন করেন”।

জানা যায়,বার বার কারা নির্যাতিত ছাত্রদল নেতা জিসানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২০২০ সালের ০৫ জানুয়ারি  খোকন-শ্যামল কমিটি তাকে অন্যায়ভাবে বহিষ্কার করেছিল। তাকে বহিষ্কারের সুস্পষ্ট  কোনো কারণ জানায় নাই ।এমনকি একটা (জবাবদিহিতা মূলক প্রক্রিয়ার) কারণ দর্শানো নোটিশও দেয় নাই।ছাত্রদল থেকে বহিষ্কার করা হলেও জিসান তার কর্মীদের নিয়ে বিএনপির আন্দোলন -সংগ্রামে নিয়মিত উপস্থিত থাকতেন।বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন,”বহিষ্কার আদেশ মাথায় নিয়েও সদা দেশ ও দলের জন্য নিরলসভাবে কাজ চালিয়ে গেছি। তৃনমূল গণতন্ত্রের প্রবক্তা দেশনায়ক জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারাদেশ ব্যাপী আমার কাজের প্রসার বাড়াতে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার নির্দেশ অনুমোদন করেন।  এই জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের  সভাপতি- সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ নেতৃবৃন্দের প্রতিও মনের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit