সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মিথ্যা অপপ্রচার চিহ্নিত করলো রয়টার্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৩৬ Time View

ডেস্ক নিউজ : বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেক বা সত্যতা নিরূপণ প্রক্রিয়ায়- সামাজিক গণমাধ্যমে চালানো দেশবিরোধী একটি মিথ্যা অপপ্রচার ধরা পড়েছে। 

রযয়টার্স প্রতিবেদনে বলা হয়, গত ৭ আগস্ট ‘ওয়াল স্ট্রিট সিলভার’ নামের টুইটার একাউন্ট থেকে পোস্ট দেয়া হয় যে, বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন শহরে তীব্র গোলযোগ হচ্ছে। এর সাথে আপলোড করা হয় রাস্তায় টায়ার পোড়ানো ও মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দের একটি অডিও-ভিডিও ক্লিপ। হাজার ছাড়িয়ে যাওয়া ভিউয়ের পোস্টটির সত্যতা যাচাই করতে গিয়ে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স দেখে ভিডিও ক্লিপটি ৯ বছর আগের ২০১৩ সালের ৬ মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময়ের। 

বৃহস্পতিবার ১১ আগস্ট রয়টার্স প্রকাশিত ‘ফ্যাক্ট চেক: বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ভিডিওটি ২০২২ সালের নয়, ২০১৩ সালের’ (Fact Check-Video does not show 2022 fuel protests in Bangladesh, it dates to 2013) শিরোনামের সংবাদে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দেশ বাংলাদেশে সম্প্রতি জ্বালানি তেল লিটারপ্রতি পেট্রোলের দাম ৫১.২% বাড়িয়ে ১৩০ টাকা, অকটেনের দাম ৫১.৭% বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। 

রয়টার্স-থম্পসনের এই প্রতিবেদনে আরো বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশে যে প্রতিবাদ হয়েছে, তা স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে। কিন্তু বর্ণিত টুইটার ও চিহ্নিত আরেকটি ফেসবুক একাউন্টে যে ভিডিও সংযোজন করা হয়েছে তা এ বিষয়ে সংশ্লিষ্ট তো নয়ই, এ বছরেরও নয়, ২০১৩ সালের। 

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit