বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৫৫ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে জাতির পিতার সমাধি বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় তাঁর সাথে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে পারিবারিক সফরে সড়কপথে পদ্মাসেতু পার হয়ে সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌছান তিনি। সড়কপথে টুঙ্গিপাড়ায় আসার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছোট বোন শেখ রেহানা, তাঁর ছেলে ববি সিদ্দিকী, ববি সিদ্দিকীর স্ত্রী এবং ছেলে-মেয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit