বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ওষুধ কীভাবে দ্রুত কাজ করে? জানালেন বিজ্ঞানীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিশেষজ্ঞরা আমাদের পাকস্থলি পর্যবেক্ষণ করে দেখেছেন, ওষুধ সবচেয়ে ভালো ও দ্রুত কাজ করে যদি আপনি ডান দিকে কাত হযে শুয়ে থাকেন। দাঁড়িয়ে, শুয়ে বা বসে সবভাবেই পর্যবেক্ষণ করে দেখা হয়েছে।মানব পাকস্থলীতে ওষুধ দ্রবীভূতকরণের ‘কম্পিউটেশনাল মডেলিং’ নামে একটি নতুন গবেষণা থেকে জানা গেছে এই তথ্য। এ গবেষণাপত্র প্রকাশ পেয়েছে ‘ফিজিক্স অব ফ্লুয়িডস’-এ।

সেখানে বলা হয়, বাম দিকে শুয়ে থাকলে ওষুধ পেট থেকে রক্তে মিশতে সময় লাগে। মাধ্যাকর্ষণ শক্তির জন্য এটি হয়। ডান দিকে শুয়ে থাকলে কিছু সক্রিয় উপাদানের রক্তে মিশে যাওয়ার প্রক্রিয়াটার গতি দ্বিগুণ হয়ে যায়। ফলে রক্তে ওষুধ মিশে যেতে সাহায্য করে। ডিউক নামের ৩৪ বছর বয়সী এক পুরুষের পাকস্থলির কার্যলাপ নিয়ে কম্পিউটার সিম্যুলেশন করা হয়েছে। সেখানে ওষুধ রক্তে মেশার ক্ষেত্রে এমন ফলাফলই বেরিয়ে এসেছে।  

এখন প্রশ্ন হলো- যেকোনো ওষুধের ক্ষেত্রেই কী এই পদ্ধতি সত্য বলে গণ্য হবে? গবেষণা সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, এখানে একটি কিন্তু আছে। কিছু ওষুধের সক্রিয় উপাদানগুলি ধীরে ধীরে দ্রবীভূত হয়, অন্যগুলি হয় দ্রুত। এভাবেই ওষুধ বানানো হয়। তাই সব উপাদান দ্রুত দ্রবীভূত করার চিন্তাটা বুদ্ধিমানের কাজ হবে না।  

সূত্র : দ্য গার্ডিয়ান।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit