মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

তামিলনাড়ুর সেই প্রেমকান্ত এবার হাইকোর্টে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত এবার হাইকোর্টে এসেছেন। আইনি পরামর্শের জন্য তিনি হাইকোর্টে আসেন বলে জানান দুই আইনজীবী। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট নিশাত ফারজানা নিপার চেম্বারে সে আইনি পরামর্শ করেন পেমকান্ত।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ইশরাত হাসান জানান, প্রেমকান্ত অন্য দেশের নাগরিক হলেও বাংলাদেশে তার আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। এ কারণে প্রেমকান্ত আমাদের কাছে আইনি পরামর্শের জন্য এসেছিলেন। 

এর আগে, ৬ আগস্ট বিকেলে পুলিশের সহযোগিতায় বরগুনা ছাড়েন তিনি। জানা যায়, ২০১৯ সালে তামিলনাড়ুর যুবক প্রেমকান্তের সঙ্গে বরগুনার তালতলীর এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়। 

প্রেমকান্তের ভাষায়, এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমিকাকে একনজর দেখার জন্য তিনি তামিলনাড়ু থেকে বাংলাদেশে আসেন। গত ২৪ জুলাই বরিশালের একটি রেস্টুরেন্টে দু’জনের দেখা হয়। এরপর থেকে ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
 
এরপর প্রেমকান্ত বরিশাল ও বরগুনার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকেন। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয় তাকে। সেখান থেকে এয়ারপোর্ট থানা পুলিশ নিরাপত্তা নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে প্রেমকান্তকে ঢাকায় পাঠিয়ে দেয়। কিন্তু প্রেমকান্ত ঢাকায় না গিয়ে গত ৪ আগস্ট দিবাগত রাতে বরিশাল থেকে সড়ক পথে বরগুনা যান। 

পরের দিন ৫ আগস্ট তিনি তালতলী উপজেলায় প্রেমিকার খোঁজে ঘুরতে থাকেন। এদিকে, প্রেমিকাকে খুঁজতে তার গ্রামের বাড়ি গিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করায় ওই দিন ৫ আগস্ট শুক্রবার রাতে তরুণীর বাবা তামিলনাড়ুর যুবক প্রেমকান্তর নামে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

অভিযোগের কথা জানতে পেরে শুক্রবার বরগুনায় রাতে থেকে গত ৬ আগস্ট বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে বরিশালের একটি যাত্রীবাহী বাসে পাঠিয়ে দিয়েছেন বরগুনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit