সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ফ্রান্সে ‘দানবীয়’ দাবানলের বিরুদ্ধে হাজার দমকলকর্মীর লড়াই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাজারের বেশি দমকলকর্মী দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি ‘দানবীয়’ দাবানল মোকাবেলায় লড়াই করছে। দাবানলটি ইতিমধ্যে প্রায় ১৭ হাজার ৩ শ একর বন ধ্বংস করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বোর্দো শহরের কাছে ভয়াবহ দাবানলে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এলাকার ১০ হাজার বাসিন্দা বাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।

অগ্নিনির্বাপক দলের প্রতিনিধি গ্রেগরি আলিউঁ ফ্রান্সের আরটিএল রেডিওকে বলেছেন, ‘এটি এক দানব। ’প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা অগ্নিনির্বাপণ কার্যক্রমকে ব্যাহত করে। মহাদেশ জুড়ে রেকর্ড তাপমাত্রা ও খরার কারণে এই গ্রীষ্মে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশ মারাত্মক দাবানলের ঢেউ দেখছে।

দক্ষিণ ইউরোপের পর্তুগাল এবং স্পেনে গরমে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে চরম তাপদাহের (অ্যাম্বার মাত্রা) সতর্কতা কার্যকর হয়েছে। দেশটিতে আগামী চার দিনের মধ্যে কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে৷ সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit