শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ক্রিমিয়ায় বিস্ফোরণে ৯ রাশিয়ান যুদ্ধবিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪০৫ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়া ক্রিমিয়ান উপদ্বীপে মঙ্গলবার রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণে ৯টি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

ফেসবুকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, ইউক্রেনের আক্রমণের ফলে এ বিস্ফোরণ ঘটেছে। কিয়েভ বলছে, এতে রাশিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। আর এটি যুদ্ধের উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ।

ক্রিমিয়ার গভর্নর জানিয়েছেন, ওই বিস্ফোরণে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় উপকূল জুড়ে পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং তারা পার্শ্ববর্তী অন্য উপকূলে সরে যাচ্ছেন।

তবে রাশিয়া বলছে, মজুদকৃত গোলাবারুদ থেকে বিস্ফোরণ ঘটেছে, ইউক্রেনের আক্রমণে নয়।

সূত্র : আলজাজিরা

কিউএনবি/বিপুল/১০.০৮.২০২২/ রাত ৯.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit