বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম

ফুটবল বিশ্বকাপ: ব্রাজিলের জার্সি উন্মোচন করলেন রোনালদো

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন রোনালদো, জিতেছেন দুটি। ব্রাজিলিয়ান রোনালদোর ড্রিবলিং এখনও চোখে লেগে রয়েছে ফুটবলপ্রেমীদের। সেই রোনালদো এবার উন্মোচন করলেন ব্রাজিলের বিশ্বকাপ জার্সি।

২০ বছর আগে সর্বশেষ বিশ্বকাপ শিরোপা তুলে ধরতে পেরেছিল ব্রাজিল। যেটা ছিল তাদের ৫ম বিশ্বকাপ জয়। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রোনালদো। ২০০২ বিশ্বকাপ ছিল রোনালদোর জন্য ফোনিক্স মোমেন্ট। চারটি বড় বড় ইনজুরি থেকে সেরে উঠে যেন জ্বলে উঠেছিলেন তিনি। শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।

ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এবার তৈরি করেছে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি। নাইকি এবং রোনালদো মিলে ব্রাজিল ফুটবল ভক্তদের সামনে উপস্থাপন করলেন কাতার বিশ্বকাপে সেলেসাওরা যে জার্সি পরে খেলবে সেই জার্সি।

ব্রাজিলের বিশ্বকাপ জার্সিতে এবার দারুণ একটি নতুনত্ব এসেছে। দলটির বিখ্যাত হলুদ এবং সবুজ জার্সির মধ্যে চিতা বাঘের (জাগুয়ার) চামড়ার জলচাপ দেয়া হয়েছে। এ কারণে বলা হচ্ছে, ব্রাজিলের জার্সিটি পরিবেশ বান্ধব। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুধ্ব করার লক্ষ্যেই এবার তাদের জার্সিতে চিতা বাঘের চামড়ার প্রিন্ট দেয়া হয়েছে।

ব্রাজিলের জাতীয় রঙও হচ্ছে নিল এবং সবুজ। যা ব্যবহার করা হয়েছে জার্সির কলার এবং হাতার প্রান্তসীমায়। জার্সির বোতাম খুললেই দেখা যাবে ব্রাজিলের পতাকার প্রতিকৃতি।

জাগুয়ার প্যাটার্ন উৎকীর্ণ করা হয়েছে ব্রাজিলের অ্যাওয়ে জার্সির কাঁধ এবং হাতাতে। অ্যাওয়ে জার্সির রঙ নিল। কিন্তু কাঁধ থেকে হাতার প্রান্ত পর্যন্ত দেয়া হয়েছে জাগুয়ার প্যাটার্ন। এরই মধ্যে বিভিন্ন অনলাইন শপে বিক্রি হতে শুরু করেছে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি।

কিউএনবি/অনিমা/১০.০৮.২০২২/সকাল ৯.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit