সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

  বিকাশে খোয়া যাওয়া নারীর চিকিৎসার টাকা ফিরিয়ে দিলেন ওসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৯৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট থানার পুলিশ বিকাশে খোয়া যাওয়া শারীরিক প্রতিবন্ধী এক নারীর চিকিৎসার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছেন। শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মো.গোলাম মাওলার মেয়ে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কবিরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম উদ্ধারকৃত টাকা ওই নারীর হাতে হস্তান্তর করেন।  

পুলিশ জানায়, শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তারের চিকিৎসার জন্য তার ভাই সাইফুল ইসলাম কিছু দিন আগে কুয়েত থেকে বিকাশের মাধ্যমে ২০হাজার টাকা তার মুঠোফোন নম্বরে পাঠায়। টাকা গুলো পাঠানোর সময় ভুল করে নাটোরের অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ আগস্ট বিকালে কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ আরও জানায়, জিডির সূত্র ধরে কবিরহাট থানার ওসির তত্ত্বাবধানে ৭ দিনের মধ্যে প্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করে ওই নারীকে বুঝিয়ে দেয় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে নাছরিন আক্তার বলেন, টাকা ফেরত পেয়ে তিনি খুশি। এ ভাবে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের জন্য খুব সম্মানের। ওসি আন্তরিক ভাবে কাজ করেছেন। আমি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সকলের জন্য দোয়া করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,মানবিক বিবেচনায় দায়িত্ব নিয়ে কাজ করেছি।  

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit