মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

ফ্রিজে রাখা পনির ইটের মতো শক্ত? চটপট নরম করবেন কীভাবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঝটপট স্ন্যাকস তৈরিতে ফ্রিজ থেকে পনির বের করলেন। কিন্তু ইটের মতো শক্ত হয়ে রয়েছে।এদিকে, হাতে বেশি সময় নেই। পনির তুলতুলে নরম আকারে এনে কীভাবে তাড়াতাড়ি রান্না করা সম্ভব, এই চিন্তায় মাথায় হাত। তবে জানেন তো সঠিক কৌশল জানা থাকলে পনির নরম করে রান্নাবান্না করা তেমন কঠিন কিছুই নয়। আপনার জন্য রইল টিপস। জেনে নিন কীভাবে শক্ত পনিরকে নরম করে সুস্বাদু রান্নাবান্না করবেন।

তবে কৌশল জানার আগে জেনে নিন ঠিক কী কারণে পনির শক্ত হয়ে যেতে পারে।

১. প্যাকেটজাত পনির প্লাস্টিক থেকে বের করে ভুলেও ফ্রিজে রাখবেন না। একটি কৌটোর ভিতরে রাখুন।

২. রান্না করার সময়েও অনেক সময় পনির শক্ত হয়ে যায়। কারণ, অতিরিক্ত তাপমাত্রা। বেশি তাপমাত্রায় পনির রান্না করলে শক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। তাই অল্প আঁচে পনির রান্না করুন। বেশিক্ষণ ভাজবেন না।

রান্না করার প্রায় ২-৩ ঘণ্টা আগে ফ্রিজ থেকে পনির বের করে রাখুন। সাধারণ তাপমাত্রায় আসার পরই রান্না করুন।

একটি বাটিতে পানি নিন। এবার ওই বাটি ভরতি পানি গ্যাসে বসান। ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন। গরম পানিতে দিয়ে দিন পনির। এবার তাতে ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে পানি থেকে পনির তুলে নিন। দেখবেন নরম হয়ে গিয়েছে পনির।

ফ্রিজ থেকে বের করা পনিরে গরম পানি ঢেলে দিন। পনির যাতে পানিতে ডুবে যায় সেদিকে খেয়াল রাখতে ভুলবেন না। কয়েক মিনিট রেখে পনির তুলে নিন। তাতেই কেল্লাফতে! দিব্যি নরম হয়ে যাবে পনির।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit