শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

রাজনৈতিক সিদ্ধান্তে বঙ্গমাতার মনোভাব প্রতিফলিত হয়েছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : দেশের মোড় ঘুরিয়ে দেয়ার মতো রাজনৈতিক সিদ্ধান্তে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের মনোভাবের প্রতিফলিন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি।  

শেখ হাসিনা বলেন, দেশের মোড় ঘুরানো রাজনৈতিক সিদ্ধান্তে ফজিলাতুন নেসা মুজিবের মনোভাবের প্রতিফলন ঘটেছে। এজন্য বঙ্গবন্ধুকে তিনি ছয় দফা থেকে আট দফায় সরতে দেননি। নেতাদের চাপ শর্তেও সাত মার্চে কোনো লিখিত বক্তব্য না দিয়ে মনে যা এসেছে সেটাই বলেছেন। এমনকি সরকার চালানোর সময়ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও ফজিলাতুন নেতা মুজিব শুধরে দিতেন। পাশে থেকে সরকার পরিচালনায়ও সহযোগিতা করেছেন।

তিনি বলেন, সব কিছু সামলে নেবার, যেকোনো পরিস্থিতি মেনে নেবার অদ্ভুত শক্তি ছিল তার মা ফজিলাতুন নেসা মুজিবের। ফজিলাতুন নেসা মুজিব নির্দ্বিধায় নিজের টাকা, এমনকি দলের জন্য নিজের গহনাও বিক্রি করে দেন। তিনি বাবা মুজিবকে রাজনীতি করা জন্য স্বাধীনতা দিতেন। 

শুধু নিজের জন্য কিছু পাওয়ার চেয়ে মানুষের জন্য অনেক কিছুই করার আছে জানিয়ে প্রধানমন্ত্রী দেশের নারী সমাজের প্রতি ফজিলাতুন নেসা মুজিবের আর্দশ অনুসরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ দেয়া হয়।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit