বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

প্রথমবারের মতো কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র গুস্তাভো পেত্র। পেত্রই দেশটিতে প্রথমবারের মতো নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাজানিয়েছে, এম-১৯ সশস্ত্র গোষ্ঠীর সাবেক যোদ্ধা স্থানীয় সময় রবিবার (৭ আগস্ট) বিকেলে বোগোটার বলিভার প্লাজায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পেত্র বলেন, আমি ঈশ্বরের কাছে শপথ করছি এবং জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বিশ্বস্ততার সঙ্গে কলম্বিয়ার সংবিধান এবং আইন প্রয়োগ করব। পেত্র আরও বলেন, তার সরকার কলম্বিয়ার জন্য এমন নতুন কিছু করবে, যার জন্য কয়েক শতক ধরে অপেক্ষা করা হচ্ছে। আর তা হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। এমন একটি সরকার যাত্রা শুরু করছে, যেটি পরিবেশগত ন্যায়বিচারের জন্য লড়াই করবে। 

জানা যায়, অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার আনার পরিকল্পনা করেছেন তিনি। প্রসঙ্গত, কলম্বিয়ায় সম্প্রতি জনপ্রিয়তা হারান ডেমোক্রেটিক সেন্টার পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইভান ডুকু। বেকার সমস্যা, নিরাপত্তাব্যবস্থার অবনতিসহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় দেশটির জনগণ। ডুকুর বিরুদ্ধে জনগণ বিক্ষোভ দেখাতে শুরু করেন।  ২০১৮ সালের আগস্টে ডুকু ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit