বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দেশে ফিরলেন আরও ১৪৯৪ হাজি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ শেষে আরও এক হাজার ৪৯৪ হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৫৭ হাজার ৯০৯ হাজি।

সোমবার (৮ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত মোট ১৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৫ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে ২২ হাজার ৫৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৫৮ জন হাজি পরিবহন করেছে।

হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট আজ সোমবারই শেষ হওয়ার কথা রয়েছে। গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়।

সৌদি আরবে এ পর্যন্ত ২৬ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit