বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

চৌগাছায় শোক দিবস উপলক্ষে যুবলীগের খাদ্য বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা,

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রান্না খাবার ও বৃক্ষ বিতরণ করা হয়েছে। শনিবার ৬ আগস্ট দুপুরে চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।

উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান আনিচ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশিদ, প্রভাষক খালেদুর রহমান টিটো, মোমিনুর রহমান, নিতাই সরকার, নুর মোহাম্মদ, হাসেম আলী, আসিফ ইকবল ভুট্ট, একেএম শামীম আল মামুন শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ ও ছাত্রনেতা লিখন হাসান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit