শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

কুড়িগ্রামে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও  ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি  : কুড়িগ্রামে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও  ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও  ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ।

সভায় সভাপতিত্ব করেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম।  অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) সৈয়দ ফরহাদ হেসেন। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন- এলজিইডি , পানি উন্নয়ন বোর্ড  , গণপূর্ত অধিদপ্তর , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তেরের কর্মকর্তাবৃন্দ,  ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ভাটা মালিকগণ, ব্লক ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন পরিবেশবাদী সংস্থা, এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণসহ আরো অনেকে।

অনুষ্ঠানে ব্লক ইট ব্যবহার সংক্রান্ত আলোচনা উপস্থাপনা করেন-কুড়িগ্রাম পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম  । অনুষ্ঠানটিতে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের  অন্যতম উদ্যোগ -পরিবেশ সুরক্ষার বিষয়ে বিভিন্ন  দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরিবেশবান্ধব ব্লক ব্যবহার সংক্রান্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit