শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

চীনের সামরিক মহড়া শুরু, তাইওয়ানের তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে দেশটির ছয়টি এলাকায় যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া শুরু করেছে চীন।

বৃহস্পতিবার সকাল থেকে এ মহড়া শুরু হয়। 

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, মহড়াটি শুরু হয়েছে এবং দ্বীপের ১২ মাইলের মধ্যে বেশ কয়েকটি এলাকায় হওয়ার কথা ছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে, সেটি আগামী শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে।

এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, চীনের এ মহড়া জাতিসংঘের নিয়মবহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্রসীমায় প্রবেশ স্বাধীনতার জন্য হুমকি।

তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) বলেছে,  চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে, যা দায়িত্বহীনতা, অবৈধ আচরণ।

অন্যদিকে তাইওয়ানের মন্ত্রিপরিষদের মুখপাত্র এ মহড়ার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের ওয়েবসাইটে হামলা করেছে হ্যাকাররা।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit