সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

রহিমার ভালোবাসায় যশোরে হাসপাতাল নির্মাণ মার্কিন স্বামীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : যশোরের কেশবপুরের মেহেরপুর গ্রামের মেয়ে রহিমা খানের প্রেমে পড়ে বাংলাদেশে আসেন আমেরিকান নাগরিক ইঞ্জিনিয়ার ক্রিস্ট মার্ক হোগল। ১৩ বছরের দাম্পত্য জীবন পার করেছেন তারা। তবে নতুন খবর হলো, ভালোবাসার মানুষটির নাম চিরকাল অক্ষত রাখতে ‘রহিমা সৌলডারস্’ নামে একটি হাসপাতাল নির্মাণ করছেন এই আমেরিকান।

উপজেলার মেহেরপুর গ্রামে চারতলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করছেন ইঞ্জিনিয়ার ক্রিস্ট মার্ক হোগল। প্রথমে চারতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনটি নিজের বাড়ি করার জন্য তৈরি হলেও পরে ভালোবাসার মানুষটির জন্য হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেন। আর হাসপাতালে নাম দিলেন ‘রহিমা সৌলডারস্’। 

এই হাসপাতালে আমেরিকান এবং বাংলাদেশি ডাক্তাররা সেবা দান করবেন বলে জানা গেছে।

রহিমা খাতুন বলেন, ক্রিস্ট মার্ক এখানে একটি বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার এ সিদ্ধান্তের পরিবর্তন ঘটেছে। তিনি গ্রামের মানুষের জন্য এই বাড়িটিতে হাসপাতাল তৈরি করছেন। আগামী এক বছরের মধ্যে এ হাসপাতাল তৈরির কাজ শেষ করবে বলে আশাবাদী তিনি।

প্রেমের গল্প শুনতে চাইলে রহিমা বলেন, খুব ছোটবেলায় অভাবের কারণে বাবা-মায়ের হাত ধরে ভারতে চলে যাই। মা পশ্চিমবঙ্গের বারাসাতে একটি বাড়িতে গৃহকমীর কাজ নেন। ১৩ বছর বয়সে বাবা আমাকে বিয়ে দিয়ে দেন। একে একে কোলজুড়ে আসে তিনটি সন্তান।

সেই সংসারে অভাব-অনটনের কারণে প্রাক্তন স্বামী গ্রামের জমি বিক্রি করে নিরুদ্দেশ হয়ে যান। বাধ্য হয়ে জীবিকার সন্ধানে মুম্বাই শহরে যান তিনি। সেখানে থাকাকালীন হঠাৎ একদিন সন্ধ্যায় ক্রিস্ট মার্ক হোগলের সঙ্গে রহিমার পরিচয় হয়। প্রথম দেখাতেই রহিমাকে ভালো লেগে যায় এই আমেরিকান নাগরিকের।

হিন্দিতে দু-এক লাইন কথা বলার পর তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ভালোলাগাটা আস্তে আস্তে ভালোবাসাতে রূপ নেয়। ছয় মাস প্রেমের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে কেশবপুরের মেহেরপুর রহিমার বাবার ভিটায় ফিরে আসেন তারা। সেখানেই দেখতে দেখতে পার করেছেন পাঁচটি বছর।

ক্রিস্ট মার্ক হোগল বলেন, “রহিমার মতো স্ত্রী পেয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি। বাকিটা জীবন রহিমাকে পাশে নিয়ে পার করতে চাই।”

প্রতিবেশি তুহিন হোসেন বলেন, “তারা সুখে শান্তিতে সংসার করছে। তাদের দুজনের কখনও ঝগড়া করতে দেখিনি। তবে ক্রিস্ট মার্ক একটি ভালো উদ্যোগ নিয়েছেন। রহিমাকে ভালোবেসে গ্রামের মানুষের জন্য একটি হাসপাতাল নির্মাণ করছেন।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit