সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

“লালমনিরহাটে হাফেজ রাব্বী অপহরণ”

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৯০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বীকে অপহরণের দায়ে রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম নামে ওই মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার( ৩ আগষ্ট) দুপুরে হাতীবান্ধা থানা পুলিশের মাধ্যমে ওই দুই মাদ্রাসা শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা হাফিজিয়ার মাদ্রাসার শিক্ষার্থী একই গ্রামের আব্দুল রসিদের পুত্র হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বী (১২)। রাব্বীর পরিবারকে না জানিয়ে তাবলীগ জামাতের কথা বলে গোপনে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সোহাগরে বাজার এলাকায় নিয়ে যায় ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম। গত ৭ জুলাই তার পরিবারকে খবর দেয়া হয় রাব্বিতুল ইসলাম রাব্বী তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। 
কিন্তু রাব্বীর পিতা আব্দুল রসিদের দাবী, নদীতে গোসলের নামে নিখোঁজের নাটক তৈরী করেছেন ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম। তার দাবী রাব্বীকে ভিন্ন কোনো কারণে তাকে অপহরণ করে গুম বা পাচার করা হয়েছে। 
এ ঘটনায় ১৭ জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৪ লালমনিরহাটে মামলা দায়ের করে রাব্বীর বাবা আব্দুর রসিদ। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিলেও ওই মামলা তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম আসামীদের গ্রেফতারে নাটকীয়তা শুরু করেন। পরে রাব্বীর পরিবার র‍্যাবের সহযোগিতা কামনা করেন। কয়েক দিন চেষ্টার পর র‍্যাবের একটি দল অভিযুক্ত ওই দুই শিক্ষককে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেন। হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, বুধবার দুপুর হাতীবান্ধা থানা পুলিশের মাধ্যমে গ্রেফতার ওই দুই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit