সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘মনে হচ্ছে ৯৬ এর প্রেম আবারও জেগে উঠেছে’ জামায়াতকে রাশেদ বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দৌলতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

এবার পুতিনের ‘বান্ধবীর’ ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার অভিজাত নাগরিকদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর সিএনএনের।

ট্রেজারি বিভাগ বিবৃতিতে বলা হয়েছে, রুশ সরকারের কোনো সংস্থার নেতা, কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হওয়ায় কাবায়েভার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সি এলিনার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। তিনি রাশিয়ার নিম্নকক্ষ ‘দুমার’ সাবেক সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে এলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এলিনা ছাড়া আরও বেশ কয়েকজন রুশ অভিজাত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে ট্রেজারি বিভাগ।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit