রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

কলেরার দ্বিতীয় ডোজের টিকা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পাঁচটি স্থানে আজ বুধবার শুরু হচ্ছে কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইসিডিডিআরবি ৩ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চালাবে।

বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় সাতশ কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআর,বি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষকে কলেরার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। পূর্বের কেন্দ্রেই টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের কাছ থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যেই রেকর্ড সংখ্যক অধিবাসীকে টিকা দিতে পেরেছি। আমরা আশা করব, যারা প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন তারা অবশ্যই দ্বিতীয় ডোজ নিয়ে নিজেদেরকে এ রোগ থেকে সুরক্ষা করবেন।

দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিপ কো. লিমিটেডের তৈরি ইউভিকল পল্গাস নামের কলেরার টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের ওপর প্রয়োগ করা হবে। এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। গর্ভবতী মহিলা এবং যারা গত দুই সপ্তাহের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছে তারা ব্যতীত সকলেই এই টিকা নিতে পারবেন। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit