বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলিতে পুলিশ সদস্য আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ আহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ কাওসার। তিনি ১৬ এপিবিএন-এর কনস্টেবল।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হাসান বারী নূর জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে এ সময় মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্ককাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit