সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকলেও ইচ্ছা নেই: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক বোমা তৈরির কারিগরি ক্ষমতা ইরানের আছে তবে এটা বানানোর কোনো অভিপ্রায় নেই। সোমবার ইরানের  আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি এই মন্তব্য করেছেন।ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান এমন সময় এই মন্তব্য করলেন যখন পরমাণু নিয়ে ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের চরম উত্তেজনা বিরাজ করছে।

আলআরাবিয়ার খবরে বলা হয়েছে, এসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজের জুলাইয়ে করা মন্তব্যের পুনর্ব্যক্ত করলেন। খবরে আরও বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রের প্রতি ইরানের আগ্রহ আছে, খারাজির মন্তব্য তারই ইঙ্গিত। যদিও ইরান বরাবরই বলে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির মতো আগ্রহ তাদের নেই।

ইরান ইতোমধ্যে ৬০ ভাগ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যেখানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের এর পরিমাণ ছিল ৩.৬৭ শতাংশ। পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০ শতাংশ ইউরেনিয়াম প্রয়োজন হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এসব ঘটনার জেরে ইরান পরমাণু সমৃদ্ধকরণ শুরু করে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit