সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সুন্দরবন নামে নতুন জেলা হচ্ছে ভারতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন আরও সাত জেলা হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একটির নাম হবে সুন্দরবন।

আগামী ছয় মাসের মধ্যেই জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হবে ৩০। খবর আনন্দবাজার পত্রিকার।

এখন পশ্চিমবঙ্গে যে ২৩ জেলা রয়েছে, এগুলো হলো— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।

নতুন জেলাগুলোর সম্ভাব্য নামও সোমবার ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী। তার ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা।
দ্বিতীয় জেলা ইছামতী। উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এ নতুন জেলা।

তৃতীয় নতুন জেলা বসিরহাট (নাম পরে ঘোষণা করা হবে)। উত্তর ২৪ পরগনার বসিরহাট নিয়ে হচ্ছে এ জেলা।

চতুর্থ জেলা রানাঘাট। নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা।

পঞ্চম জেলা বিষ্ণুপুর। বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা।

ষষ্ঠ জেলা কান্দি। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি।

সপ্তম বহরমপুর।  মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit