বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

জাজিরার পদ্মাসেতু এলাকা থেকে গাঁজা বাগান উদ্ধার

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৬০ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : পদ্মাসেতু দক্ষিণ থানা এলাকার পূর্ব নাওডোবা থেকে গাঁজা বাগান উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করেন পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পয়ে গাঁজা চাষী দম্পতি পালিয়ে যায়। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর পদ্মাসেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ওকলউদ্দিন মুন্সী কান্দি গ্রামের হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর বসত বাড়িতে গাঁজার চারা রোপন করে। ধীরে ধীরে গাঁজা গাছ দৃশ্যমান হতে শুরু করলে সেই বাড়িতে প্রতিবেশীদের যাতায়াত নিষিদ্ধ করে দেয় বাড়ির মালিক।

বিষয়টি প্রথমে জাতীয় গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) জানায় এলাকাবাসী। এনএসআই বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে পদ্মা দক্ষিণ থানাকে অবগত করে। রোববার সন্ধ্যায় পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ অভিযান পরিচালনা করে সুরুজ মাদবরের বাড়িতে রোপন করা ১০০টি গাঁজা গাছ উদ্ধার করে।

পদ্মাসেতু দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে সুরুজ মাদবরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১০০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক সুরুজ মাদবর ও তার স্ত্রীকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর ১ (খ) ধারায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/বিকাল ৩.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit