শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ

ফুলবাড়ীতে ট্রাক্টর ও মাইক্রবাস মুখোমুখি সংর্ঘষে এক পুলিশ সদস্য সহ চারজন আহত 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে ট্রাক্টর ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ ৪ জন আহত। গত রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার রাঙামাটি (বিজিবি ক্যাম্প) ডাঙ্গাপাড়া এলাকার দিনাজপুর -ফুলবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।আহত এস আই মো.সবুর আলীর বাড়ী রংপুর জেলার মিঠাপুকুর থানা, বতর্মান কর্মস্থল সুনামগঞ্জ জেলা। আহত অপর ব্যাক্তিরা হলেন উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ভবেশ এর ছেলে দ্বিপক,একই এলাকার বিষুর ছেলে বিকাশ ও দ্বিজেন এর ছেলে দ্বিলিপ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,সকাল সাড়ে ১০টায় এস আই মোঃ সবুর আলী মাইক্রবাস নিজে ড্রাইভ করে রংপুর থেকে দিনাজপুর বিজ্ঞ আদালতে স্বাক্ষী দেওয়া জন্য যাওয়ার পথে রাঙামাটি (বিজিবি ক্যাম্প) ডাঙ্গাপাড়া এলাকার দিনাজপুর -ফুলবাড়ী মহাসড়কে ট্রাক্টর ও মাইক্রবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই পুলিশ সদস্য সহ ট্রলিতে থাকা তিনজন আহত হয়। এসময় আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আশ্রাফুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্য রংপুর থেকে দিনাজপুর আদালতে সাক্ষি দেওয়ার জন্য যাওয়ার পথে এই দুর্ঘটনার ঘটে। তিনি প্রাথমিক চিকৎসা নিয়ে আদালতে সাক্ষি দিতে গেছেন। মাইক্রবাস ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে।

 

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/বিকাল ৩.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit