বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৩৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৬২ Time View

ডেসক্ নিউজ : ময়মনসিংহের ফুলপুরে মহাসড়কের বাস খাদে পড়ে আহত হয়েছে ৩৫ যাত্রী। রবিবার দিবাগত রাত ১১টায় ঢাকা-শেরপুর মহাসড়কের মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শেরপুরের সোনার বাংলা নামক এ বাসটি ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে শেরপুরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।

মুহূর্তের মাঝেই ফুলপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে ফুলপুর সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। ফুলপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের বাসটি ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া নামক স্থানে মহাসড়কে বাসটি গতকাল রাত ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের  মাঝে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে তড়িঘড়ি করে কয়েকজন যাত্রী বের হয়ে আসতে পারলেও বাসের ভেতরে থাকা ৩৫ জনকে উদ্ধার করেন  ফুলপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বাসে থাকা হারেজ আলী (১৬), আব্দুল হক (৫০), মাহফুজ (২৮), আব্দুল করিম (৪৩), সাহেদ আলী (৩২), আক্তার হোসেন (৫৪), মিলন মিয়াসহ (৩২) ৩৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফুলপুর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার জাকির হোসেন জানান, আহতরা চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে গেছে। দ্রুত সময়ে হাসপাতালে আসা সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাসটি পানি থেকে ওঠানোর পর বাসের ভেতরে আর কোনো যাত্রী নেই। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন জানান, রেকারের মাধ্যমে বাসটি খাদ থেকে উত্তোলন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit