সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়াচ্ছে জান্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়াতে যাচ্ছেন দেশটির সেনা সরকারের (জান্তা) প্রধান মিন অং হ্লাইং।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ কথা জানিয়েছে। ইতিমধ্যে সেনা সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ তা অনুমোদন করেছে। খবর রয়টার্সের।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে সেনা সরকার।

দেশটির গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে সমর্থন করেছেন।

সেনা–অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন শহরের বেশির ভাগ শান্তিপূর্ণ বিক্ষোভ সেনাবাহিনী দমন করার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।

সেনা সরকারের দাবি, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির কারণে তারা ক্ষমতা দখল করেছে। ওই নির্বাচনে সহজ জয় পেয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী সু চির দল। তবে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জালিয়াতির কোনো প্রমাণ পায়নি।

সু চির ন্যাশনাল ডেমোক্রেটিক লিগ (এনএলডি) সরকার উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তিনি ২০২৩ সালের আগস্টে নতুন নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit