শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

নেইমার-মেসির গোলে চ্যাম্পিয়ন পিএসজি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই আলো ছড়ালেন লিওনেল মেসি ও নেইমার দ্য জুনিয়র। নন্তের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচে গোল করেছেন দুজনই। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক তারকা সার্জিও রামোসও। যার সুবাদে ৪-০ গোলের বড় জয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি।

রোববার রাতে ইসরায়েলের তেল আবিবে ব্লুফফিল্ড স্টেডিয়ামে পিএসজির বড় জয়ে জোড়া গোল করেন নেইমার, মেসি-রামোসের গোল একটি করে। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মাঠ মাতানো মেসির হাতেই। ফ্রেঞ্চ সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।

কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারেননি পিএসজির আরেক বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে তাকে ছাড়াই দারুণ পরিকল্পনা সাজান দলের নতুন কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ের। যিনি ম্যাচ শেষে মাঠ ছেড়েছেন পিএসজির হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই শিরোপা জেতার আনন্দ নিয়ে।

ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো ডিফেন্সচেরা থ্রু-বল পেয়ে যান মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে পরে গোলরক্ষককে এড়িয়ে অনেকটা ফাঁকা জালেই বল জড়িয়ে পিএসজিকে আনন্দে মাতান সাতবারের ব্যালন ডি-অর জয়ী ফুটবলার।

বিরতিতে যাওয়ার আগেই প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমার নিজেই নাম তোলেন স্কোরশিটে। ডান পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ডি-বক্সের বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁকানো শট রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবার ঘেঁষে জালে প্রবেশ করে।

দ্বিতীয়ার্ধে ফিরে মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন রামোস। এবার বাঁ দিক থেকে গোলের উদ্দেশ্যে শট নেন পাওলো সারাবিয়া। সেটি ঝাঁপিয়ে কোনোমতে বলে আঙুল ছোঁয়ান নন্তে গোলরক্ষক। বল পেয়ে যান দূরের পোস্টে ফাঁকায় থাকা স্প্যানিশ ডিফেন্ডার। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন রামোস।

ম্যাচ শেষ হওয়ার আগে গোলের হালিপূরণের কাজটি করেন নেইমার । ম্যাচের ৮২ মিনিটের মাথায় সফল স্পটকিক থেকে পিএসজির বড় জয়টাও নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ডি-বক্সের মধ্যে নেইমার নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ১০.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit