শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

জিতেই দুঃসংবাদ! অধিনায়ককে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যই অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু দুর্ভাগ্য, নিজের অ্যাসাইনমেন্ট শেষ করতে পারছেন না তিনি। আঙুলের ইনজুরির কারণে পুরো সফর থেকেই ছিটকে যেতে হল তাকে। 

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

এদিন হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে ব্যথা পান সোহান। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেল তার। অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সোহানকে। আগামী ২ আগস্ট সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে তাই নতুন এই টি-টোয়েন্টি অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ দল।

ম্যাচে ফাস্ট বোলার হাসান মাহমুদের করা একটি দ্রুতগতির বল ধরতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে ব্যথা পান সোহান। অবশ্য শেষ পর্যন্তই কিপিং করেন অধিনায়ক এবং ম্যাচটা বাংলাদেশ জিতে নেয় ৭ উইকেটের ব্যবধানে। একইসঙ্গে সিরিজে ফেরে ১-১ সমতায়।

সোহানের ইনজুরি নিয়ে ফিজিও মুজাদ্দেদ আলফেসানি জানিয়েছেন, ‘আমরা একটা এক্স-রে করেছি। যেখানে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। এ ধরনের ইনজুরি সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। তাই মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচে সে থাকছে না এবং আসন্ন ওয়ানডে সিরিজেও খেলা হবে না।’

জিম্বাবুয়ে সফরের প্রথম ম্যাচে সোহানের নেতৃত্বে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ দল। যদিও একপ্রান্ত আগলে লড়াই করেন এই উইকেটকিপার-ব্যাটার। ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৪২ রানের ক্যারিয়ার সেরা ইনিংসও খেলেন সোহান।

পরের দিন রোববারি অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জয় তুলে নিয়েছে। তৃতীয় ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী লড়াই হয়ে গেছে।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ দল। এই ওয়ানডে দলেও সোহান ছিলেন অন্যতম সদস্য। এখন ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হবে তাকে। সেক্ষেত্রে লিটন দাসকে হয়তো দেখা যেতে পারে নেতৃত্বে।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ৯.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit