মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ

২৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২১৬ Time View

ডেস্কনিউজঃ টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে পৌনে ২৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে ৪ কেজি ২৭৮ গ্রাম আইস ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা রয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,মাদকের একটি বড় চালানের তথ্য পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন চারজন ব্যক্তিকে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে মাদক কারবারিরা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ফলে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে এবং মাছ ধরার জালের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ২৭৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, উদ্ধার মাদকের মূল্য ২৫ কোটি সাড়ে ৮৯ লাখ ৪০ হাজার টাকা। ঘটনাস্থল থেকে ২৫ কেজি কারেন্ট জাল ও মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করা হয়। মাদকগুলো ধ্বংস করার জন্য ব্যাটেলিয়নে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/বিপুল/৩১.০৭.২০২২/ রাত ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit