বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

হাইকোর্টে ১১ বিচারপতি নিয়োগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৫১ Time View

ডেসক্ নিউজ : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রোববার বিচারপতিদের নিয়োগ দেন। এরপর আইন মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে তা প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ (পি.আরএল); আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ, কুমিল্লা; বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল; আমিনুল ইসলাম, ডেপুটি আ্যাটর্নি জেনারেল; অ্যাডভোকেট আলী রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; বজলুর রহমান, রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট; কে এম ইমরুল কায়েশ, মহানগর দায়রা জজ, ঢাকা; ফাহমিদা কাদের, জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল; বশির-উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল; এস এম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; এ কে এম রবিউল হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit