বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ইরাকের সংসদ ভবন না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সংসদ ভবন দখল করে থাকা প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল সদরের অনুসারীরা বলেছেন, তারা সংসদ ভবন ছাড়বেন না। আল জাজিরার খবরে বলা হয়েছে, এর মাধ্যমে কয়েকমাস চলা রাজনৈতিক স্থবিরতা দীর্ঘ এবং গভীর হবে। গত বছরের অক্টোবরে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো সরকার গঠন হয়নি। শনিবার প্রভাবশালী নেতা মুকতাদা আল সদরের অনুসারীরা সপ্তাহে দ্বিতীয়বারের মতো জোরপূর্বক সংসদে ঢুকে পড়েন।

এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা সংসদ ভবন ছাড়বেন না। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের আন্দোলনে ১২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০০ জন আন্দোলনকারী এবং ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সংসদ স্পিকার মোহাম্মদ হালবোসি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অধিবেশন স্থগিত করেছেন। আল সদরের অনুসারীরা ২০০৩ সাল পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরাকের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পরিচালিত করে।

এখন তারা ইরানপন্থি শিয়া গোষ্ঠীর নেতা মোহাম্মদ শিয়া আল সুদানির প্রধানমন্ত্রী নিয়োগের বিরোধীতা করছেন। আন্দোলনকারীদের বক্তব্য—এই সরকার দুর্নীতিবাজ এবং অক্ষম। সংসদ ভবনের বাগানে তারা ঘুমাবেন উল্লেখ করে জানিয়েছেন, গত ১৮ বছরের সকল সরকারকে জনগণ প্রত্যাখান করেছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit