বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম

তামান্নার নতুন এক যুদ্ধ !

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্কনিউজঃ জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা জয় করে সর্বোচ্চ ফলাফল অর্জন করা এক যোদ্ধার নাম তামান্না আক্তার নূরা। যশোর জেলার গর্ব, অদম্য মেধাবী তামান্নার এক পা সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। এক পায়ে লিখে পিইসি, জেএসসি, এসএসসিতে ও এইচএসসি পরীক্ষাতে জিপি-৫ পাওয়া তামান্না এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত গুচ্ছপদ্ধতির স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আজ শনিবার থেকে শুরু হয় ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। যবিপ্রবিতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তামান্না।

পরীক্ষা শেষে তার অনুভূতি জানতে চাইলে তামান্না বলেন, পরীক্ষা ভালো হয়েছে, আমি আশাবাদী ভালো কিছু হবে। বিশ্ববিদ্যালয়ের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, বিশেষ করে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন স্যার আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছেন।

তার পছন্দের বিশ্ববিদ্যালয় ও কোন বিষয়ে পড়তে চান এই বিষয়ে জানতে চাইলে তামান্না বলেন, যদিও আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু আমার শারীরিক অবস্থা ও সার্বিক বিষয় বিবেচনা করলে আমরা পক্ষে ওখানে পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব। আমি যশোরে থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে পড়ালেখা করতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে ভর্তি হতে পারি।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের বাসিন্দা রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে। চার পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা তামান্নাকে ফোন করে অভিনন্দন জানান। এ সময় দেশজুড়ে আলোচনায় আসেন তামান্না।

কিউএনবি/বিপুল/৩০.০৭.২০২২/রাত ৮.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit