বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতা হামলায়  ৩৫০ জনের নামে থানায় অজ্ঞাত অভিযোগ 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৬৮ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহেশপুর ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ঐ কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা মো. খতিবর রহমান। শনিবার (৩০ জুলাই) মোবাইল ফোনে মামলার কথা নিশ্চিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। খতিবর রহমান উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী বিভাগ) হিসেবে কর্মরত আছেন।

তিনি বলেন, আমরা যখন ফলাফল ঘোষণা করলাম, যারা জয় লাভ করেছে তারা আনন্দ উল্লাস শুরু করলো। আর যারা পরাজয় বরণ করলো তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠলো। আমরা গাড়িতে উঠলাম আমাদের ব্যারিকেট দিয়ে দিল তারা। পরে আমি প্রশাসনকে বিষয়টি জানায়। তারা এসে আমাদের ওখান থেকে রাস্তায় উঠিয়ে উপজেলার দিকে পাঠিয়ে দেন। তারপর আমরা চলে আসি। পরে ঐ খানে সহিংসতার ঘটনা ঘটে ৷ এ ঘটনায় আমি বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০-৩৫০জনের নামে লিখিত অভিযোগ দিয়েছি।  গত ২৭ জুলাই বুধবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় সুরাইয়া আক্তার নামে এক আট মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দুই পুলিশ সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত সুরাইয়া আক্তার রানীশংকৈল উপজেলার মীরডাঙ্গী গ্রামের বাদশাহ মিয়া ও মিনারা বেগমের তৃতীয় সন্তান।

২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে  ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রামকৃষ্ণ বর্মণ, ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব সহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। প্রিসাইডিং কর্মকর্তা একটি এজাহার দিয়েছেন। এজাহারটি তদন্তের বিষয় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সেদিনের হামলায় মামলার ভয়ে ঘর ছাড়া সেই এলাকাবাসী । 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit