মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
বড় পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা স্টালিন বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গ্রাহকের মুখোমুখি বসুন, বিল কেন বেশি আসছে সেই জবাব দিন: তাসনিম জারা ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া ইসির বার্তায় সাড়া না দিলে বাতিল হবে প্রবাসীদের এনআইডি আবেদন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের টেস্ট ছাড়ার আসল কারণ জানালেন স্টোকস সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হারিকেন হাতে নিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ সারা দেশে লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। এখনো চলছে দলটির বিক্ষোভ কর্মসূচি।

এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশস্থলে অনেকের হাতেই হারিকেন দেখা গেছে। এসময় তারা বিভিন্ন শ্লোগানও দেন। সমাবেশে বক্তারা বলেন, সরকারের পরিকল্পনার অভাবের কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর ফলে লোড শেডিংয়ের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। সরকার গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করেনি।

উল্লেখ্য, লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ২৬ জুলাই সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণসহ সব সিটি করপোরেশন এলাকায় এ বিক্ষোভ চলবে। আগামী ৩১ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

কিউএনবি/বিপুল/২৯.০৭.২০২২/ সন্ধ্যা ৬.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit