বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আটোয়ারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

মোঃ জাহেরুল ইসলামআটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৪৭ Time View

মোঃ জাহেরুল ইসলামআটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন এবং বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। কর্মশালাটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন ও পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের পরিদর্শক মোঃ আশরাফুল হক। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, পুলিশ, বিজিবি, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit