মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

রাজশাহী নগরীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন রাষ্টদূত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৯১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস। সোমবার বিকালে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ নগরী রাজশাহীর ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্টদূত।

বৈঠক শেষে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আমাদের সিটি করপোরেশনে এসেছেন, আমার সঙ্গে বৈঠক করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। রাজশাহীতে যে আমেরিকান সেন্টার রয়েছে, সেটির পরিধি আরও বৃদ্ধি করা যায় কিনা সেটার সম্ভাব্যতা তারা যাচাই করছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পুলিশের যে ট্রেনিং কার্যক্রমে সহযোগিতা করছে, তা প্রশংসার দাবিদার। সব মিলিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর আরও ভালো হবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর ভূয়সী প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি রাজশাহীর সপুরা সিল্ক, মেট্রোপলিটন পুলিশের অফিস, ভিকটিম সাপোর্ট সেন্টার, সাইবার অ্যান্ড সিকিউরিটি ট্রেনিংয়ের কার্যক্রম, বরেন্দ্র গবেষণা জাদুঘর, আমেরিকান কর্ণার  ইত্যাদি পরিদর্শন করেছি। রাজশাহী সত্যিকার অর্থে সুন্দর গ্রিন ও ক্লিন সিটি। মেয়রের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি।

নগর ভবনে বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের হাতে সম্মননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন মেয়র। এর আগে মার্কিন রাষ্ট্রদূত নগর ভবনের প্রধান ফটকে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এরপর শিশুশিল্পীদের অংশগ্রহণে নৃত্য আর বর্ণিল আয়োজনে তাকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা, রাসিকের ২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, সচিব মশিউর রহমান, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নূর-ঈ সাঈদ, বাজেট কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit