সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বাংলাদেশ-রুয়ান্ডা রুটে বিমান চলাচলে চুক্তির খসড়া অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : আফ্রিকার দেশ রুয়ান্ডায় সরাসরি বাংলাদেশের বিমান চলাচল করবে। এ জন্য বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপাক্ষিক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে যুক্ত হন। 

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এটা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নিয়ে এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে বলা হয়েছে যে, অনুমোদন দেওয়া হলো। এটার ইকোনমিক সাইডটা (অর্থনৈতিক দিক) আরও ভালো করে দেখে এ থেকে আমদের কী কী বেনিফিট আসবে সেটা দেখে তারপর চুক্তিতে সই করতে বলা হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আফ্রিকাতে আমাদের সরাসরি কোনো ফ্লাইট নেই। এটা ইমিডিয়েট শুরু হবে না। রুয়ান্ডা থেকে সাউথ আফ্রিকা, কেনিয়া বা নাইজেরিয়াতে বা যেখানে আমাদের লোকজন আছে বা ফোর্স আছে সেসব জায়গায় যোগাযোগের কী সুবিধা হবে এগুলো যদি আমাদের বেনিফিট দেয় সেগুলো দেখে নিতে বলা হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit