রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাসের সংঘর্ষে আট জনের মৃত্য হয়েছে। একই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। 

সোমবার (২৫ জুলাই) উত্তরপ্রদেশ রাজ্যের লখনউ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাবাঙ্কি জেলায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য লখনউয়ের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।

এই দুর্ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী একটি টুইটে বলেছেন, “পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক। দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।” 

রাজ্যের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, লোনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসই বিহারের সীতামারহি এবং সুপল থেকে দিল্লি যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে। সূত্র: এনডিটিভি 

কিউএনবি/অনিমা/২৫.০৭.২০২২/দুপুর ১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit