শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

শরীয়তপুরে অবাঁধে দেশীয় প্রজাতির মাছ নিধণ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৫৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের বিভিন্ন এলাকায় দেশীয় প্রজাতির মাছ নিধণ চলছে অবাধে। এই মাছ বিক্রি হচ্ছে লোকালয় ও বাজারে। এই মাছ রক্ষায় প্রশাসন সহ জেলা মৎস্য অধিদপ্তরের কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এই মাছ রক্ষায় খুব শিঘ্রই জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা।

শরীয়তপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার প্রতিটি পুকুর, দীঘিনালা ও মৎস্য প্রকল্পে মাছের চাষ হয়। প্রকল্পে মাছ চাষের জন্য বিভিন্ন পদ্ধতিতে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করা হয়। বর্ষার মৌসুমে জেলার নিচু এলাকা বর্ষার পানিতে প্লাবিত হয়েছে। সেই পানিতে চাই, কারেন্ট জাল, ভেসাল, চায়না ফাঁদ সহ বিভিন্ন পদ্ধতিতে দেশীয় প্রজাতির মাছ শিকার করা হচ্ছে। এমনি ভাবে দিনে দিনে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছের প্রজনন ও আবাসস্থল। বাজারে শয়লাব হচ্ছে চাষের মাছ।

ভ্যানোপা এলাকার আশিউর্ধ্বো মজিদ ওঝা জানায়, তাদের এলাকায় প্রচুর দেশীয় প্রজাতির মাছ যেমন, পুঁটি, পাবদা, টেংরা, মলা-ঢেলা, খলিশা, কই, শিং, শৌল, টাকি মাছ পাওয়া যেত। জেলাব্যাপি এই সকল মাছের প্রচুর চাহিদা ছিল। এখন বাঁধ দিয়ে রুই, কাতল, পাঙ্গাস ইত্যাদি মাছের চাষ করা হয়। তাই দেশীয় মাছ তেমন দেখা যায় না। যেখানে এখনো মাছ চাষ শুরু হয়নি সেখানে কিছু দেশীয় মাছ দেখা যায়। এখন সেখানেও বিভিন্ন পদ্ধতিতে দেশীয় মাছ নিধণ করা হয়। এর মধ্যে চায়না ফাঁদ মাছের জম। এই ফাদে বইচামাছ সহ বড় মাছও ধরা পরে। এমনিভাবে চলতে থাকলে সম্প্রতি আর দেশীয় প্রজাতির মাছ দেখা যাবে না। এখনই সংশ্লিষ্ট দপ্তরকে দেশীয় মাছ রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

মাছ শিকারী ইব্রাহীম জানায়, সে ৭ হাজার টাকায় ৫০ ফুট চায়না জাল (চায়না ফাঁদ) কিনেছে। প্রতিদিন পরিবারের চাহিদা মিটিয়ে ১-২ হাজার টাকার মাছ বাজারে বিক্রি করতে পারে। তার জালে ছোট থেকে বড় সকল ধরণের মাছ ধরা পরে। তার জালে ধরা মাছ প্রতিদিন মজিবর বেপারী ও জয়নাল বেপারীর আড়তে দেয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার বলেন, দেশী প্রচাতির মাছ শিকার অবৈধ না। তবে যে সকল জাল ব্যবহার করে মাছ শিকার করা হয় তা অবৈধ। মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল নিধণে অভিযান পরিচালনা করা হবে। তাহলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit