সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাশিয়ার সুরে তাল মেলাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা করার পর রাশিয়া দাবি  করে, ইউক্রেনে জৈব অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র। তবে গত মার্চ মাসে রাশিয়ার এ দাবি প্রত্যাখান করে জাতিসংঘ। 

এবার রাশিয়ার সেই দাবির সঙ্গে তাল মিলিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করছে ইউক্রেনে জৈব অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএ জানিয়েছে, কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি তাদের রিপোর্টে বলেছে, যুক্তরাষ্ট্র ১০টি দেশ ও অঞ্চলে জৈব অস্ত্র তৈরি করার ল্যাব স্থাপন করেছে। যার মধ্যে রয়েছে ইউক্রেনও। 

কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এসব জৈব অস্ত্র তৈরি করার ল্যাবের সন্ধান পেয়েছে রাশিয়া। 

এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করার পর রাশিয়াকে যেসব দেশ সরাসরি সমর্থন দিয়েছে তাদের একটি হলো পারমাণবিক শক্তি সমৃদ্ধ উত্তর কোরিয়া। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবেও সরাসরি ভেটো দিয়েছে উত্তর কোরিয়া। 

তাছাড়া ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে যুক্তরাষ্ট্রকেও দায়ী করে এশিয়ার এ দেশটি। তাদের দাবি, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকান্ডের জন্যই রাশিয়া হামলা করতে বাধ্য হয়েছে। 

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit