বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মত বিনিময় সভা। 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫১ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বেসরকারি সংস্থা ইএসডিও সভাকক্ষে শনিবার বিকেল ৩টায় সংস্থার প্রেমদীপ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার প্রকল্প সমন্বয়কারি সিরাজুস সালেকীনের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাবেক সভাপতি কুশমত আলী,সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সহ-সম্পাদক হুমায়ুন কবির,  প্রেসক্লাব সভাপতি-২ মোবারক আলী, সম্পাদক-২ মোঃ বিপ্লব, সদস্য আশরাফুল আলম, সদস্য বিজয় রায়, সদস্য একে আজাদ, সদস্য জিয়াউর রহমান প্রমুখ অংশ নেন। এছাড়াও প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য দেন- সিরাজুস সালেকীন। আদিবাসিদের জীবন-মান উন্নয়নে ইএসডিও’র গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার উপজেলা ম্যানেজার খায়রুল আলম। মত বিনিময় পর্বে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। সংস্থার কর্মকর্তারা স্থানীয় আদিবাসীদের সার্বিক উন্নয়নে প্রেমদীপ প্রকল্প বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই সাথে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit